নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

চিলমারীঃ "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল "কড়াই বরিশাল চরে, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে ‘স্পিরিট (SPiRiT)’ প্রকল্পের আওতায় এই সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকল্পটি অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ওআরএফ) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং টেরেডেস হোমস (টিডিএইচ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।খেলা-ধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এবং তাদেরকে সহনশীল করে তুলতে এ প্রকল্প কাজ করে যাচ্ছেন। শনিবার (১৮ এপ্রিল) চিলমারীর কড়াই বরিশাল চরে স্থানীয় "কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়" মাঠে আনন্দঘন পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মেয়েদের খেলা-ধুলায় উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। খেলায় স্থানীয় কিশোরী ও যুবতীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, চরাঞ্চলের মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা। বিশেষ করে ‘স্পিরিট’ প্রকল্পের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, হৃদয় মাহমুদ, স্থানীয় সংবাদকর্মী এবং স্পিরিট প্রকল্পের কর্মকর্তারা। মাঠের চারপাশে চরাঞ্চলের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। উপস্থিত জনতা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আরও খবর