নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২৮ কুড়িগ্রাম-৪ আসনের "জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে" তথ্য গোপনের অভিযোগ উঠেছে

২৮ কুড়িগ্রাম-৪ আসনের "জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে" তথ্য গোপনের অভিযোগ উঠেছে
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম- ৪আসনের "বাংলাদেশ জামায়াতে ইসলামীর" প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে, নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনী শুনানীর ৫৫৫ নাম্বার আগামী ১৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানাগেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর" প্রার্থী মোস্তাফিজুর রহমান তার দাখিলকৃত হলফনামায়, একটি সক্রিয় ও চলমান বাণিজ্যিক লাইসেন্সের তথ্য উল্লেখ করেননি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক প্রদত্ত বীজ ও সার ডিলার যাহার লাইসেন্স নম্বর ৮২৭, যা কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে অবস্থিত। সেটি কার্যকর ও সচল থাকা সত্ত্বেও আয় ও সম্পদের বিবরণীতে সেটি গোপন রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নথিতে আরও বলা হয়েছে, এ লাইসেন্সের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন ও আয় অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও তা হলফনামায় অন্তর্ভূক্ত না করা জন প্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪১(২)-এর লঙ্ঘন। আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি হলফনামায় মিথ্যা তথ্য প্রদান বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন, তাহলে তার প্রার্থীতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অভিযোগকারি। অভিযোগকারি ড. মোহাম্মদ আলী বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর" প্রার্থীর বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ দিয়েছি। তিনি তথ্য গোপন করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে এই তথ্য সরকারকে জানানো উচিত বলে জানিয়েছি। অভিযোগের বিষয়ে ২৮ কুড়িগ্রাম- ৪আসনের "বাংলাদেশ জামায়াতে ইসলামীর" মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সারের ডিলারশীপ রয়েছে স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি হলফনামায় ব্যবসা উল্লেখ করেছি। কিন্তু ভুলে ডিলারের কাগজপত্র দিতে ভুলে গেছি। শুনানীতে ডকুমেন্টস দেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, তার নামে বিএডিসির সার ও বীজের লাইসেন্স রয়েছেন বলে জানান তিনি।
আরও খবর