নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিলমারী-রৌমারী ব্রহ্মপুত্র নদের উপর সেতুর দাবিতে গণস্বাক্ষর অনুষ্ঠিত

চিলমারী-রৌমারী ব্রহ্মপুত্র নদের উপর সেতুর দাবিতে গণস্বাক্ষর অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে, কুড়িগ্রাম জেলা শহরের সাথে সংযুক্ত করতে, রৌমারী-চিলমারী রুটে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবিতে ৩য় জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে নভেম্বর) রৌমারী ফলুয়ারচর নৌ-ঘাট এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি ছিল। আয়োজনে ছিলেন "ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ"। জনমত ও গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন, এই জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাব। এই সেতু চালু হলে  ৪ বিভাগের মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ঢাকার সাথেও দূরত্ব অনেক কমে যাবে। এ অঞ্চলের মানুষের জীবন-যাত্রার মান অনেকটা পরিবর্তন হবে। গণস্বাক্ষর কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, রৌমারী থেকে চিলমারী নৌ-পথে আসতে অনেক সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকে, তখন পারাপারে অনেক ঝুঁকিও থাকে। এ রুটে সেতু নির্মাণ হলে যাতায়াতে অনেক ভূমিকা রাখবে এবং সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব পাবে। তাই চিলমারী-রৌমারী সেতু বাস্তবায়নের জন্য জোড় দাবি করেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য প্রভাষক ফরিদ উদ্দিন, রেজাউল করিম, মাহমুদুল হাসান মাসুম, এসএম মোমেন, নুর আলম খান হিরো, মোস্তফা কামাল, লিমন বাদশা, শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, ও নাজমুল আলমসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও খবর