নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিলমারীতে ৫৪তম সমবায় দিবস পালিত

চিলমারীঃ ৫৪তম সমবায় দিবস পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এই প্রতিপাদ্যে কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এবং উপজেলা সমবায় অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে, উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়েছে। পরে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়েছে। এবং সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেনঃ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহীন আলম, আনসার ভিডিপি চিলমারী প্রশিক্ষিকা সাজেদা খাতুন, সাংবাদিক হুমায়ুন কবির, আলোর দিশারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী, চিলমারী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাসানুজ্জামানসহ আরও অনেক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান মিজান।আলোচনা সভায় বক্তারা বলেনঃ সমবায়ের মূল শক্তি হল ঐক্য। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় সংগঠন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে সমবায়ের আদর্শ বাস্তবায়ন করতে হবে বলে জানান তারা।

আরও খবর