নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিলমারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান

চিলমারীঃ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান


কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন চিলমারীর কৃর্তি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান। শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসাবে ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান তার নিজস্ব সহযোগীতায়, চিলমারী ইউনিয়নের শাখাহাতি চর, কড়াইবাড়িশাল চরসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরন করেন। এ ছাড়াও বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরন করেন। আজ রবিবার (২১শে জানুয়ারি) দুপুরে কড়াইবড়িশাল চরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের উদ্বোধন করেন। এ সময় চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, চিকিৎসক মোঃ গোলাম সারোয়ার, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মাইদুল ইসলাম মেহেদী, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ফয়সাল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউল ইসলাম রাফি, সাংবাদিক মোঃ মামুন মিয়া, মোঃ নয়ন মিয়া, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই কঠিন শীতের  সময় কম্বল পেয়ে মুখে হাসি ফুটে উঠে মানুষের মাঝে। এ সময় তারা ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান-কে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ভাবে সকল বিত্তবান মানুষ যদি চিলমারীর গরিব ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে চিলমারীর  অনেক অসহায় মানুষের খুব উপকার হত। বলে জানান তারা।
আরও খবর