নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সার্কের মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ



সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারী সফর করেন এবং ৮ এপ্রিল ২০২৪ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

আলোচনার শুরুতে, মহাসচিব গুতেরেস রাষ্ট্রদূত সারওয়ারকে স্বাগত জানান এবং সার্কের সাথে সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের ইচ্ছা প্রকাশ করেন, কারন সার্ক "বৈশ্বিক জনসংখ্যার একটি বড় অংশ" প্রতিনিধিত্ব করে।

সূচনা বক্তব্যে, রাষ্ট্রদূত সারওয়ার ২০০৪ সাল থেকে জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থা হিসাবে সার্কের প্রতি জাতিসংঘের দৃঢ় প্রতিশ্রুতি এবং সমর্থনের প্রশংসা করেন।সার্কের সফররত মহাসচিব সার্ক ও জাতিসংঘের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তি সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। এ প্রসংগে সার্কের সাথে UNDP, FAO, UNEP, UNISDR, UNESCAP, UNTAD, UNICEF, UNESCO, WHO, UNAIDS, UNFPA এবং UNWOMEN সহ জাতিসংঘের সংস্থাগুলির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে তা উল্লেখ করে রাষ্ট্রদূত সারওয়ার আরও বলেন, যে এইগুলির বেশ কয়েকটি সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন ও পরিবর্ধন প্রয়োজন।

অদুর ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রে সমুহ পূনঃনির্ধারন ও সম্প্রসারণ এবং উভয় সংস্থার মধ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, রাষ্ট্রদূত সারওয়ার কাঠমান্ডুতে সার্ক সচিবালয় এবং জাতিসংঘের সংস্থাগুলির একটি যৌথ বুদ্ধিভিত্তিক বৈঠকের প্রস্তাব করেন।

উক্ত প্রস্তাবকে স্বাগত জানিয়ে মহাসচিব
গুতেরেস সার্ক সচিবালয় ও জাতিসংঘের সদর দপ্তরের মধ্যে সরাসরি সংযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। কার্যকর সেক্টরাল কোঅপারেশনের স্বার্থে জাতিসংঘ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্ক সচিবালয়কে সংযুক্ত করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে তার অফিসকে নির্দেশ দেন।

সচিবালয়ের কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাকে টেকসই করার লক্ষ্যে রাষ্ট্রদূত সারওয়ার সার্ক সচিবালয়ের কর্মকর্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ করেন।

বৈঠকে সেক্রেটারি জেনারেল গুতেরেস সার্কের প্রতি জাতিসংঘের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস পূনর্ব্যাক্ত করেন এবং উভয় কর্মকর্তা আগামী বছরগুলিতে সার্ক এবং জাতিসংঘের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও উন্নত করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

সার্কের রাষ্ট্রদূত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সানোখালী গ্রামের হাজী মফিজের রহমান মোল্লা বাড়ির কৃতি সন্তান।

বার্তা প্রেরক
০১৮১৬৬১২৪৯৬

Tag
আরও খবর