দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জলাবদ্ধতায় রাস্তার বেহাল দশা, কাঁদা পানিতে জনদুর্ভোগ চরমে


জলাবদ্ধতায় রাস্তার বেহাল দশা, কাঁদা পানিতে জনদুর্ভোগ চরমে। সাধারণ মানুষের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল শিক্ষার্থীদের। 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের পূর্ব সীমান্তঘেঁষা গোমাতলীর সুরেরবাড়ি -খালপাড় (প্রায় ৯শ মিটারের) সড়কটি দীর্ঘ দিন সংস্কারহীন থাকায় বিলীন হওয়ার পথে এবং এটি এখন চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে।

 মসজিদের মুসল্লিগণ, প্রাথমিক বিদ্যালয় ও একটা হাইস্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তা এটাই। তাছাড়া বিভিন্ন যানবাহন রিকশা, ভ্যানগাড়ি ও আটোরিকশা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, কাঁদা পানিতে বছরের পর বছর পার হলেও সড়কটি সংশ্লিষ্ট বিভাগের বা জনপ্রতিনিধিদের চোখে পড়েনি কখনো। যাতে করে এটি এখন কোথাও ভেঙেচুরে গর্ত, আবার কোথাও পাশের খালে বিলীন হয়ে চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় জুয়েল খালেদ, এবং ওমর ফারুক বলেন, এই রাস্তাটির জন্যে অনেক পথ ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়। নানা স্থানে ধরনা দিয়েও লাভ হয়নি, অদৃশ্য কারণে এটি চরম অবহেলার শিকার।

স্থানীয় আজাদ মিজি জানান,আমরা এ রাস্তা নিয়ে অনেকের কাছেই ধরনা দিয়েও কাজ করাতে পারছি না।বছরের ৬/৭ মাস আমাদের এ কাঁদা পানি দিয়ে চলাচল করতে হয় বাচ্চাদের স্কুলে পাঠাতে বিপাকে পড়তে হয়।মৃত লাশ দাফন করতে কবরস্থানে রাস্তা দিয়ে নিতে পারি না।এ রাস্তা পাকার বিষয় গত নির্বাচনে এড.ইয়াছিন করিম ভাই এমপিকে দিয়ে পাকা করানোর প্রতিশ্রুতি দিলে আমরা অদৃশ্য কারনে ৫ বছর পার হলেও কোন সুফল পাই না।আমরা এমপির হস্তক্ষেপ কামনা করছি।

এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন করিম জানান, রাস্তাটির ব্যাপারে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সঙ্গে কথা হয়েছে। এমপিকে এ রাস্তা ও পাশের ওয়ার্ডের একটা বাড়ির রাস্তা করার জন্য অনুরোধ জানিয়েছি।
Tag
আরও খবর