নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক এসএম রুবেল গ্রেপ্তার

 চাঁদা দাবির অভিযোগে এসএম রুবেল নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন।


জানা গেছে, এক মাস আগে পৌর এলাকার হরিপুর পাওয়ার হাউস মোড়ের সাদিকুল ইসলামের ছেলের বাল্যবিয়ে হয়। বিষয়টি জানার পর কথিত সাংবাদিক এসএম রুবেল সাদিকুল ইসলামের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না পেয়ে প্রশাসনকে তথ্য দেয়। তথ্যের ভিত্তিতে শুক্রবার সাদিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ এই জরিমানা আদায় করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত এক মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় সাদিকুল ইসলামের ছেলে আজিম আলী (১৭) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরিদপুরে এনতাজুল হকের ১৪ বছর বয়সী মেয়ে জান্নাতুন খাতুনের। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাদিকুল ইসলামকে জরিমানা করা হয়। এসময় সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করায় আটক করা হয় এসএম রুবেল নামের ওই কথিত সাংবাদিককে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন, এসএম রুবেল নামের একজন কথিত সাংবাদিক আমাদেরকে তথ্য দেন, গত একমাস আগে একটি বাল্যবিয়ে হয়েছে এবং আজকে অনুষ্ঠান করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বাল্যবিয়ে হয়েছে এটার প্রমাণ পাওয়া গেলেও অনুষ্ঠান আয়োজনের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। পরে বরের বাবার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ সময় রুবেলের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির অভিযোগ করেন সাদিকুল ইসলাম।


মো. রুহুল আমিন শরিফ আরও বলেন, জরিমানা আদায়ের সময় সাদিকুল ইসলাম অভিযোগ করেন, তার কাছে কথিত সাংবাদিক এসএম রুবেল চাঁদা চেয়েছিল। চাঁদা না পেয়ে প্রশাসনকে তথ্য দিয়েছেন। পরে সাদিকুল ইসলাম কথিত সাংবাদিক এসএম রুবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর মডেল থানার ওসির সাথে পরামর্শ করে তাকে আটক করে থানায় প্রেরণ করা হয়। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, এসএম রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর


কবিতাঃ বাংলা আমার সুখ

১১৫০ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে


কবিতাঃ শেখ রাসেল আমাদের বন্ধু

১১৫০ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে




চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১৮২ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে