নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৫ দলীয় প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ৫জন দলীয় ও বাকি ২জন স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকন, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী কুমিল্লা উত্তর জেলা কমিটির আহবায়ক তোফায়েল হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী উপজেলা কমিটির সহ-সভাপতি মো. সহিদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেস এর সালাম মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর।

তাঁদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এর কার্যালয়ে এবং বাকি ৫জন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার তাপস শীল এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ আসন থেকে মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মোট ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল ইসলাম।

আরও খবর