দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

৭১ টেলিভিশনের সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

৭১ টেলিভিশনের সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 


বিশ্বনাথ(সিলেট): প্রতিনিধি 


৭১ টেলিভিশনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম জামালপুর জেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে) বিশ্বনাথ উপজেলা শাখা, ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার( ১৮ জুন) বিকাল ৩ ঘটিকায় সিলেটের - বিশ্বনাথ পৌর বাসীয়া ব্রিজে উপরে  বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে দপ্তর সম্পাদক কবি এস,পি সেবুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সহ-সভাপতি  সাংবাদিক একে,এম,তুহেম 


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীন সাংবাদিকতায় প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে। সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, মিথ্যে মামলা, হামলা ও খুনের ঘটনা ঘটে চলছে।  বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দ্রুত বিচার আইনে ফাঁসির রায় প্রদান করার দাবী জানিয়েছেন।


বক্তারা আরও বলেন,সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের সহধর্মিণীর দায়েরকৃত হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতার করে অবিলম্বে  দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে করে দেশের কোন দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসীরা জাতির দর্পন আর কোন সাংবাদিকদের উপর  হামলা করার সাহস না করে। 


এসময় উপস্থিত ছিলেন ,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে কোষাধ্যক্ষ আতাউর রহমান রাসেল, লাল সবুজের দেশ, বিশ্বনাথ প্রতিনিধি 

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে নির্বাহী সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব। সদস্য ছালেক উদ্দিন  সদস্য আব্দুল কাইয়ুম বিওনটিভি ইউকে,

মোহাম্মদ জয়নাল উদ্দিন, এসএনবি টিভি,জাব্বার তাজুল,শফিক,ময়না,জলিল প্রমুখ।

Tag
আরও খবর