তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের



ভোলা জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক ‘ভোলা খেয়াঘাট’। ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই ঘাটটি একসময় ছিল পুরো জেলার যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান কেন্দ্রস্থল। তবে যাত্রীসংকট ও লোকসানের অজুহাতে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা।

গত ৫ জুলাই থেকে ভোলা খেয়াঘাট থেকে ঢাকাগামী সর্বশেষ দুটি লঞ্চ ('আবে জমজম-৩' ও 'এমভি কর্ণফুলী-৯') চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এর আগে নিয়মিত ৮টি লঞ্চ চলাচল করলেও বর্তমানে সব লঞ্চ সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে চলাচল করছে। ২০০৪ সালে বিআইডব্লিউটিএ কর্তৃক একমাত্র ‘লেবার হ্যান্ডেলিং পয়েন্ট’ হিসেবে স্বীকৃতি পাওয়া এই ঘাটটিতে এখন আর লঞ্চের নোঙর নেই, নেই কোনো হাঁকডাক।

লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছেন স্থানীয় শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীরা। কাজ হারিয়ে এখানকার শতাধিক শ্রমিক জীবিকার  তাগিদে ছড়িয়ে পড়েছেন বিভিন্ন এলাকায়।

অন্যদিকে, বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ঘাট ইজারাদাররা। চলতি বছরের ১ জুলাই থেকে ৫২ লাখ ৫৫ হাজার টাকায় এক বছরের জন্য ঘাটটি ইজারা নিলেও মাত্র পাঁচ দিন লঞ্চ চলাচল করার পর তা বন্ধ হয়ে যায়। লোকসান এড়াতে ইজারার টাকা ফেরতের আবেদন জানিয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়েছেন ইজারাদার মো. জাহাঙ্গীর আলম।

লঞ্চ কর্তৃপক্ষের দাবি, যাত্রীসংকটের কারণে লোকসান সামলাতে না পেরে তারা আপাতত সেবা বন্ধ রেখেছেন। ঐতিহ্যবাহী এই ঘাটটির অচলাবস্থা নিরসনে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না—এখন সেটাই দেখার বিষয়।

আরও খবর

বিশ্ব পরিবেশ দিবস আজ।

৮৮৯ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে