নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুই কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার




দুই কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে একটি বড় কিরিচ ও একটি ছোট কিরিচ উদ্ধার করা হয়।  

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলেন, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চাইল্যাগো বাড়ির আবুল হাসেমের ছেলে ওমর ফারুক ওরফে সোহান (২১) একই বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সাইফুল ইসলাম ওরফে পিয়াস (২০)।  

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারিক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

পুলিশ জানায়, উপজেলার পাঠানতলা মোড়ে স্থানীয় পাটোয়ারী বাড়ির জাহিদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশ। ওই সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে। 
আরও খবর

জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে