নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে সুইডিশ রাজকন্যার আগমন উপলক্ষে প্রস্তুত

নোয়াখালীতে সুইডিশ রাজকন্যার আগমন উপলক্ষে প্রস্তুত



নোয়াখালীতে সুইডিশ রাজকন্যার আগমন উপলক্ষে প্রস্তুত 


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি: 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করছেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ২০ মার্চ চট্রগ্রাম থেকে হেলিকপ্টারযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা সফরের কথা রয়েছে। এ সময় তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সুইচ বাজার পরিদর্শন করবেন এবং গুচ্ছ গ্রামের জেলে পরিবারের সঙ্গে কথা বলবেন। এছাড়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করবেন তিনি। তারপর হেলিকপ্টারের মাধ্যমে ভাসানচর যাবেন এবং ভাসানচর ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন। 

জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান দৈনিক দেশচিত্র অনলাইন কে বলেন, রাষ্ট্রীয় অতিথি হাতিয়ায় আগমনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে আগামী ১৮-২১ মার্চ সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ২০ মার্চ তিনি হাতিয়া আসবেন। তিনি হাতিয়ার বুড়িরচর ও ভাসানচর পরিদর্শন করবেন। জেলে পরিবার ও রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলবেন। তাদের জীবনযাত্রার বিষয়ে জানতে চাইবেন। তার আগমনকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের ক্রাউন প্রিন্সেস (রাজকন্যা) ভিক্টোরিয়া খুলনার কয়রায় পৌঁছেছেন। বুধবার (২০ মার্চ) নোয়াখালীর হাতিয়ায় সফর করবেন তিনি। রাজকন্যার আগমনকে ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

আরও খবর

জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে