নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তনের বিষয় বিবেচনা করব: আনিছুর রহমান

বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তনের বিষয় বিবেচনা করব: আনিছুর রহমান




নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, তারা যদি নির্বাচনে আসে, সে ক্ষেত্রে আমরা নির্বাচনের তারিখ পরিবর্তন বা তফসিল পরিবর্তনের বিষয়টা বিবেচনা করব। ২০১৮ সালেও এটা হয়েছিল। তারা পরে নির্বাচনে এসেছিল। তখনকার কমিশন তখন তফসিল পরিবর্তন করেছিল। যদি সে রকম হয়, সেটা অবশ্যই বিবেচেনা করব, করা যাবে, করার সুযোগ আছে আমাদের। কারণ সেই পরিমান স্পেস আছে আমাদের।


বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন উপলক্ষে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, একটা ভালো ভোট করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা হবেন তাদের দায়িত্ব কর্তব্য কি হবে এবং ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণের সময় তাদেকে বলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।


নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরো বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব না। প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে ভোটার উপস্থিতি। এসময় তিনি প্রার্থীদেরকে ভোটারদের কাছে গিয়ে ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয়ে তাদেরকে উদ্ধুদ্ধ করার জন্য অনুরোধ করেন। দেশি এবং বিদেশি বেশি সংখ্যক পর্যবেক্ষককে কমিশন উৎসাহিত করবে বলেও জানান তিনি।


এর আগে, বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এতে তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারগণ এবং বিভিন্ন থানার ওসিগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে