নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা

বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১২টা থেকে মনোনয়ন পত্র দাখিল করে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। দুপুর ১টার দিকে বরিশাল ৩ বাবুগঞ্জ- মুলাদী আসনে মনোনয়ন জমা দিতে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুপুর ২টায় মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এর আগে সকালে মনোনয়নপত্র জমা দেন বাসদের বরিশাল সদর ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী। পরে মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। উল্লেখ, বরিশালের ৬ টি সংসদীয় আসনে আজ শেষ দিন পর্যন্ত ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরও খবর