নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির দু গ্রুপের মধ্যে হাতাহাতি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।এসময় শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের স্মৃতিসৌধের বেদিতে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন।শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। একই সময়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়।একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় নাসরিনের ওপর বিএনপির অপর পক্ষের কয়েকজন নেতাকর্মী চড়াও হয়ে তাকে হেনস্তা করা হয় এবং সাথে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাকও ভেঙে ফেলা হয়েছে। পরে ভাঙা ফুলের চাক দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বেদিতে শ্রদ্ধা জানানো হয়।আফরোজা খানম নাসরিন বলেন, একই সময় শ্রদ্ধা জানাতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তার ওপর হামলা করে তাকে লাঞ্ছিত করা হয় এবং ফুলের চাক ভেঙে ফেলা হয়।এ ঘটনার তিনি আইনী পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় যাওয়ার কথা বলেছেন।এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
আরও খবর