নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে বাজার তদারকি নামমাত্র, সুফল পাচ্ছে না ক্রায়তারা, অতিরিক্ত দাম বৃদ্ধি।



বরিশালে সবজির বাজার চড়া। আবার চালের দামও সপ্তাহের ব্যবধানে ২ টাকা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে সব ধরনের মাংসের দাম। তবে মাছের বাজারদর কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বরিশাল রুপাতপী বাজারসহ আরো বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারদর ঊর্ধ্বমুখী হলেও  কিছুটা কমেছে  কাঁচা মরিচের দামসেইসাথে অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ আর রসুনের দাম। বাজারে নতুন আসা সবজির মধ্যে সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। টমেটোর কেজি ২৬০ টাকা, বরবটি আর ঢ্যাঁড়স ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকার নিচে রয়েছে পটোল এবং করলা ৮০ টাকা আর শসা ও পাতাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।এদিকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চললেও চাষের মাছের সরবরাহ থাকায় মাছের বাজারদর বাড়েনি। যদিও মুরগির মাংসের বেলায় কোথাও কোথাও কেজি প্রতি দশ থেকে ১৫ টাকা আর গরু ও খাসির মাংসে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা শাহিন নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজ, রসুন, আদা বা আলুর দামে কোনো পরিবর্তন নেই। আর দাম কমার কথা শুনলেও ৫৫ থেকে ৫৭ টাকা হালিতেই ডিম স্থান ভেদে বিক্রি করছে ব্যবসায়ীরা শাহানাজ পারভীন নামে আরেক ক্রেতা বলেন, গত একমাসে সবকিছুর যে দর বেড়েছে, তার অনেকটাই কমতে শুরু করেছে। তবে কমে আগের দামের কাছাকাছিও যায়নি। আবার শীতের সবজি আশা শুরু করলেও তার দাম আকাঁশচুম্বি।এ নিয়ে ক্রেতারা বলছেন, তাদের নাভিশ্বাস উঠেছে। প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না তারা। বাজার তদারকি নামমাত্র না করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন ক্রেতারা। তারা বলেন অভিযানের সময় আর বাজার জমে ওঠার সময় আলাদা হওয়ায় এর সুফল নেই। হায়দার নামে এক দিনমজুর বলেন, বরিশালের বিভিন্ন বাজারে সকাল ৬টা থেকে ৯টা আর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে বেচাবিক্রির ধুম পড়ে। কিন্তু অভিযান চালানো হয় অফিসিয়াল টাইম সকাল ১০টা নয়তো ১১টা থেকে দুপুর ২টার মধ্যে। তখন তো বাজারে ক্রেতা থাকে না, ফলে বাড়তি দামে পণ্য বিক্রির বিষয়টি তেমনভাবে উঠেও আসে না।
যদিও খুচরা বিক্রেতা বলছেন, পাইকারিতে বাড়তি দরে কিনতে হয় বলে খুচরা বাজারেও বাড়তি দামে পণ্য বিক্রি করতে হয়। অতিরিক্ত মুনাফা করছেন খুচরা বিক্রেতারা।  

আরও খবর