নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট এর ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ছবি-- জামাল কাড়াল।


আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৩ উপলক্ষ্যে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পশুর হাটের ইজারাদারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ২৪ জুন সকাল ১১টায় সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। মতবিনিময় কালে  তিনি বলেন, ক্রেতাদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত খাজনার বেশি আদায় করা যাবে না। পশুর হাটে যেন কোন প্রকার দালাল না থাকে। পশুর হাট স্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন পশুর হাটের স্থাপনা রাস্তার সাথে সংযুক্ত  হয়ে যোগাযোগ ব্যবস্থার কোন প্রকার বিঘ্ন  না ঘটে। জাল নোটের ব্যাপারে সতর্ক থেকে আর্থিক লেনদেনের সময় প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও ইজারাদারদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক ও  নৈশ প্রহরীর রাখাসহ পশুর হাটে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা বাড়ানোর বিষয়েও অনুরোধ করেন। এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনার পাশাপাশি বলেন, যে কোন অসংগতি বা সমস্যা পরিলক্ষিত হলে সাথে সাথে পশুর হাটে স্থাপিত কন্ট্রোল রুমে কর্তব্যরত  পুলিশকে অবহিত করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

আরও খবর