নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশাল বিসিসি নির্বাচন, আমার মৃত্যু হলে ভোট কেন্দ্রে হবে ,ভোটারদের ফেলে কোথাও যাবো না-- মেয়র প্রার্থী তাপস

ছবি-- জামাল কাড়াল।




বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এখনও বহিরাগতের উপস্থিতি ও গোয়েন্দাদের নগ্ন সরকারি দলের পক্ষে অবস্থান নির্বাচন ২০১৮ সালের দিকে নিয়ে যাচ্ছে আশংকা প্রকাশ করেছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।১১জুন রবিবার সকালে জাতীয় পার্টির প্রধান নির্বাচন কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমরা শুনেছি রাতের অন্ধকারে কলোনি গুলোতে কালো টাকা নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যরা পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা সাথে থাকছে।তারা এখনো তাদের বাহিনী নিয়ে নগরীতে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। গতকাল শেষ প্রচারনায় দেখেছেন পঙ্কজ দেবনাথ এমপি কিভাবে প্রকাশ্যে মহড়া চালিয়েছে আর দায়িত্বশীলরা নিরবতা পালন করছেন। বিভিন্ন হোটেল ও মোটেলে বহিরাগতরা এখনও অবস্থান করছে।তারা এখনো কি চাই?তিনি আরো বলেন,১নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চুন্নুকে হুমকি দিয়েছে সাদাপোষাকধারিরা। তারা হুমকি দিয়ে বলেছে কেন্দ্রে গেলে হাত-পা ভেঙে দেওয়া হবে। আজ রাতে কি হতে পারে আমি জানিনা।তবে আমি সিইসির কাছে অনুরোধ করছি, এখনো সময় আছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। বরিশাল পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বহিরাগতদের বের করার ব্যাবস্হা গ্রহণ করুন।তিনি ভোটারদের প্রতি আহবান জানান, আপনারা ভোট কেন্দ্রে আসুন, কোন কিছুতে ভয় পাবেননা।জনগণ ভোট দিতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো বলেন, ২০১৮ ও ২০২৩ একই ফ্রেমে বাঁধা। দু’জনই প্রধানমন্ত্রীর আত্মীয়। আর সে কারনে সর্বশেষ প্রচারনায় “খোকন সেরনিয়াবাত বলেছেন -আমাকে উন্নয়নের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রী” আর এই বক্তব্যের প্রতিফলন দেখছি বিভিন্ন সংস্থা ও বাহিনী নৌকার মাঝিকে মেয়র করার জন্য সবকিছুই করছে।গাজীপুরে কাজ হয়নি এখানেও কাজ হবেনা। ভোটারদের শ্রোত কেউ ঠেকাতে পারবে না।তিনি বলেন,আমি কাউকে ভয় করিনা, আমি মাঠে আছি, থাকবো।আমার মৃত্যু হলে ভোট কেন্দ্রে হবে।আমি আমার ভোটারদের ফেলে কোথাও যাব না। সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির ভোট ইনশাআল্লাহ আমি পাব।তাঁরা আমাকেই ভোট দেবেন।বিএনপির ভোট আওয়ামী লীগ ও হাতপাখায় পাবেনা।সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। আর যদি তারা ডাকাতি করে জয়ী হতে চাই তাহলে বরিশাল থেকে সরকার পতন আন্দোলন শুরু হবে। ভুলে যাবেন না জাতীয় সরকারের দিন শেষ হয়ে গেছে। দেশবাসী আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়েছে। এবার তাদের পরাজয় নিশ্চিত জেনে পাগলের মতো ব্যাবহার করছে। 

 


আরও খবর