নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থানীয় পত্রিকায় কর্মরত তিন সাংবাদিক। মঙ্গলবার (১৬ মে) মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিন তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন।তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন ও ওই তিন প্রার্থী। তারা হলেন, মেয়র পদে আসাদুজ্জামান আসাদ, ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এম সালাউদ্দিন এবং ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রেদোয়ান রানা। তারা স্থানীয় দৈনিকে বিভিন্ন পদে কর্মরত এর আগে আসাদুজ্জামান আসাদ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও তা প্রত্যাহার করে নেন। ২৯ নম্বর ওয়ার্ডে রেদোয়ান রানা ও ১৭ নম্বর ওয়ার্ডে এম সালাউদ্দিন এবার নতুন প্রার্থীমেয়র প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় তাদের ক্যাডার বাহিনী দ্বারা জনগণের ওপরে অত্যাচার চালায়। বরিশাল শহরের সাধারণ জনগণ এক ধরনের অঘোষিত কারাগারে বসবাস করছে। এ থেকে মুক্তি পেতে মানুষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে ভোট দেবে। মানুষের আশ্বাস পেয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি কাউন্সিলর প্রার্থী রেদোয়ান রানা বলেন, ওয়ার্ডবাসীর বিপদের সময় আমি পাশে ছিলাম। করোনার সময় বর্তমান কাউন্সিলর ওয়ার্ড ছেড়ে শহরে বাসা ভাড়া করে থাকতেন। আর আমি তখনও মানুষের জন্য কাজ করেছি, এখনও করে যাচ্ছি। এই আত্মবিশ্বাস থেকে আমি মনে করি মানুষ আমাকে ভোট দেবে। জনগণের আশ্বাসে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।রিটার্নিং অফিসার হুমায়ূন কবির বলেন, ২৩৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ১৯৮ জন জমা দিয়েছেন। ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন ছিল। যাচাই-বাছাই ১৮ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে। ভোটগ্রহণ হবে ১২ জুন।  


আরও খবর