দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা


 বানিয়াচংয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার ও অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, দু’ একজন সদস্যের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের যাতে দূর্নাম না হয় সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে হবে। অপরাধমুক্ত দেশ গড়তে জনগণকে সাথে নিয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে কাজ করা প্রয়োজন। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব হবে ।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, কৃষি জমি থেকে বালু উত্তোলন করা যাবে না। কৃষি জমিকে বাঁচাতে হবে।এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আর তাছাড়া বড় বাজার শহীদ মিনারের সংলগ্ন স্থান থেকে সিএনজির অস্থায়ী স্ট্যান্ড শীঘ্রই উচ্ছেদ করা হবে।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মোঃ মিজানুর রহমান খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, আব্দুল আহাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,


শাহ মাসউদ কুরাইশী মক্কী, মোঃ ফরিদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, হাফেজ শামরুল ইসলাম, প্রকৌশলী জয় কুমার দাশ, মোঃ এরশাদ আলী, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, মোঃ আরফান উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।

আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে