নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না - ডিসি দেবী চন্দ


 হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গণমাধ্যমকর্মী, রাজনিতীবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে, কাজেই এ নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্ততি রয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল যত শক্তিশালীই হোক না কেন, নির্বাচনকে বাধাগ্রস্থ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বরদাস্ত কার হবে না। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও এসিল্যান্ড মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে দেবী চন্দ আরও বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কিংবা পেশি শক্তি প্রয়োগকারীদের কঠোর হস্তে দমন করা হবে।     


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই অর্জন কিছু কিছু দেশ ও রাজনৈতিক দল সহ্য করতে পারছে না, তারা আগামী নির্বাচনকে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্ত তাদের এ ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদেরকে গণতন্ত্র সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো বিশৃঙাখলাকারী আমাদের হাত থেকে রেহাই পাবে না, যে কোনো ত্যাগের বিনিময়ে নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে। 


এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস, মিজানুর রহমান মিজান, শিক্ষক বিপুল ভ‚ষণ রায়, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। 


Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে