নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বানিয়াচংয়ে জাতীয় সংবিধান দিবস উদযাপন



 হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) দুপুরে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। 


বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, 


শ্রমিকলীগ সেক্রেটারী রুবেল মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন, সাবেক সেক্রেটারী রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ। উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আব্দাল মিয়া, সাবেক সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেখ নুরুল ইসলাম, সেক্রেটারী আজমল হোসেন খান প্রমুখ।


প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মজিদ খান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার মাত্র ৯ মাসের মধ্যে বাংলাদেশের সংবিধান রচিত করেছিলেন। পৃথিবীর কোনো দেশে এত কম সময়ে জনকল্যাণকর সংবিধান রচিত করতে পারেনি। তিনি বলেন সেই ৭২ এর সংবিধানের আলোকে দেশে বারবার সুষ্ঠু নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিএনপি জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়, যা দেশের জনগণ কখনও মানবে না। আন্দোলকারীদের উদ্দেশ্যে এমপি বলেন সহিংসতা নৈরাজ্য বন্ধ করে জনগণের কাছে যান, নির্বাচনে অংশ গ্রহন করুণ। অন্যতায় অতীতের ন্যায় জামায়াত বিএনপি আবারও জনবিচ্ছিন্ন হবে বলে দাবী করেন এমপি আব্দুল মজিদ খান।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে