দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট খেলায় বিজয়ী জিনিয়াস জোন ও মিনাট স্পোর্টিং ক্লাব


বানিয়াচংয়ে আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টর আজকের খেলায় মুখোমুখি হয় জিনিয়াস জোন এড়ালিয়াপাড়া বনাম এল আর ব্যাচ-২২। এই খেলায় এল আর ব্যাচ-২২ কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে জিনিয়াস জোন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে সানি।


দিনের ২য় খেলায় কাজী মহল্লা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় মিনাট স্পোর্টিং ক্লাবের। খেলায় কাজী মহল্লাকে  ৭-২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে মিনাট স্পোর্টিং ক্লাব। মিনাটের পক্ষে একাই ৫ গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হন মিঠু মিয়া।


প্রথম খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তোলে দেন প্রধান অতিথি পূবালী ব্যাংক লিমিটেড এর অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মো: ফজলু মিয়া। পরের খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তোলে দেন শাহিবুর রহমান।


সোমবার (৯অক্টোবর) বিকাল ৩টা ও ৪টায় খেলা দুটি বানিয়াচংয়ের ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এড়ালিয়ার মাঠ) এই খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাফুফে’র তালিকাভুক্ত রেফারি আবুল কাশেম ও পরের খেলায় রেফারি হিসেব দায়িত্বপালন বানিয়াচংয়ের স্বানামধন্য রেফারি আব্দুর রউফ মাষ্টার। সহকারি হিসেবে ছিলেন ফয়সল ও আহমেদ নুর উদ্দিন।


উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ এবং টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি শাহিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্ণামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বানিয়াচং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে