দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পবিত্র ইসলাম ধর্মে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নেই : এমপি মজিদ খান


 

 বানিয়াচংয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক-ইয়াবা, গুজব প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে  আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহর সভাপতিত্বে ও উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ সুলাইমান এর সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পষিদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালকুদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক।


প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুজবের মাধ্যমে একটি চক্র চাচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটতে। পবিত্র ইসলাম ধর্মে এসবের যে স্থান নেই সেটা পবিত্র খুৎবার মাধ্যমে বিশদভাবে তুলে ধরতে আলেম-উলামাদের প্রতি আহবান জানান তিনি। এ ছাড়াও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদে বসাতে হবে।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, মুফতি আমির আহমদ, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি হাফেজ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক শিব্বির আহমদ আরজু, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও মাওলানা আফরুজ আল হাবিব প্রমুখ।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে