দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং -হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংস্কার কাজ শুরু



 হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ২২ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (১৮কিলোমিটার) মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি রাস্তার উভয়পাশে গাইড ওয়ালের কাজও শুরু করা হয়েছে।


বানিয়াচং-হবিগঞ্জ রাস্তা মেরামতের কাজ পেয়েছে জামান-মোস্তফা কামাল (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত রবিবার (৪জুন) থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা। ৬ মাসের মধ্যে কাজ শেষ করতে কাজের ওয়ার্ক ওয়ার্ডারে নির্দেশনা প্রদান করেছেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী।


সংস্কার কাজ শুরু হওয়ার ফলে ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে যানবাহন চালক ও রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রীরা জানিয়েছেন। হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় রাস্তা সংস্কার কাজ শুরু হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে প্রশংসায় ভাসাচ্ছেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনসাধারণ।


শনিবার (১০জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, বানিয়াচং-হবিগঞ্জ রোডের কালার ডোবার ব্রীজের মুখ থেকে কাজ শুরু হয়ে বানিয়াচংয়ের দিকে কাজ করে আসছে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা। রাস্তার উভয় পাশের ঝোঁপঝাড় কেটে পরিষ্কার এবং পুরাতন রাস্তার কার্পেটিং এক্সেভেটার দিয়ে উঠিয়ে আবার রোলার দিয়ে লেভেল করা হচ্ছে।


এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু বলেন, দীর্ঘদিন পর হলেও ব্যস্ততম এই রাস্তাটি সংস্কার কাজ শুরু হওয়ায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে রাস্তা সংস্কার কাজ সঠিক তদারকির মাধ্যমে যেন কাজটি সম্পন্ন হয় সেই আশা করছি।


সিএনজি চালক আবু তালেব জানান, আমাদের জন্য অনেক ভালো হয়েছে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায়। কাজ শেষ হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। অপর চালক জামাল আহমেদ জানান, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি মেরামত করার। যাক শেষ পর্যন্ত কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।


এনজিওকর্মী সালেহা বেগম জানান,অফিসের জরুরী কাজে সপ্তাহের ৪ দিনই আমাকে ওই রাস্তা দিয়ে চলাচল করে বানিয়াচং থেকে হবিগঞ্জে যাওয়া-আসা করতে হয়। সেই কবে থেকেই শুনে আসছি রাস্তার কাজ হবে বলে। কিন্তু গতকাল (শনিবার) দেখলাম রাস্তায় পুরোদমে সংস্কার কাজ শুরু হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। কাজটা যেন ঠিকঠাক মতো হয় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে বলে তিনি মত দেন।


অপরদিকে ২০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-নবীগঞ্জ রাস্তা সংস্কারে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অচিরেই ওই রাস্তার কাজও শুরু করা হবে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।


সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, রাস্তা সংস্কার কাজে কোনো ধরণের গাফিলতি করা হবেনা। শিডিউল অনুযায়ী যা আছে তা করা হবে। কাজ শুরুর পর থেকেই অফিসের পক্ষ থেকে ঠিকাদারের সাথে দেখভালো করার জন্য সার্বক্ষণিক লোক নিয়োজিত আছে।


তবে কার্পেটিং করতে তো আরো কিছুদিন সময় লাগবে। কাজের মান যাতে শতভাগ হয় সেদিকে আমাদের নজর রয়েছে। তারপরও যদি কাজে কোনো ধরণের অনিয়ম হয় সেটা আমাদেরকে ধরিয়ে দিলে আমরা তা শুধরে নিব। আশা করি কাজে কোনো রকম অনিয়ম হবেনা।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে