দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা



  হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, অতীতে জনদূর্ভোগের একটি জায়গা ছিল ভূমি অফিস। এখন সেটা তথ্য প্রযুক্তির ছুঁয়ায় এবং বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বদৌলতে জনদূর্ভোগ অনেকাংশে কমে এসেছে।


বৃদ্ধি পেয়েছে সেবার মান। ইচ্ছা করলে ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল অ্যাপসের মাধ্যমে খাজনা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারছেন। আর যতটুকু সমস্যা রয়েছে সেটা সিস্টেম এর কারণে। আশাকরি সে সমস্যাগুলোও ক্রমাগত দূর হয়ে যাবে। কোন ক্ষেত্রেই যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।


শুক্রবার (২৬ মে) বিকাল ৪টায় বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে অনলাইন ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও কামরান হাসান রুবেল এর সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার,


সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, ১৪নং ইউপি চেয়ারম্যান শেখ মিজানুর রহমান ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন,


উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মাস্টার শেখ আবুল মনসুর তুহিন প্রমুখ।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে