নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসিক মেয়রের সাথে ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। বুধবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (প্রোগ্রাম) এমা ব্রিঘাম, ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (অপারেশন) ফারুক আদ্রিয়ান ডুমুন, ওআইসি ফিল্ড সার্ভিস লরেন্স ওডুমা, রাজশাহী ও রংপুর বিভাগের চীফ তৌফিক আহমেদ। সভায় ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র মহোদয় ।


সভায় ইউনিসেফ প্রতিনিধি দলটি রাজশাহীতে অফিস চালু এবং ইউনিসেফের চলমান কার্যক্রম বিস্তৃত করার  বিষয়ে রাসিক মেয়রের সহযোগিতা কামনা করে। এ সময় রাসিক মেয়র ইউনিসেফ বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং রাজশাহী নগরীতে শিশুদের কল্যানে আরো বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। নগরীর ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প এলাকায় ইউনিসেফ কর্তৃক স্থাপিত সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প পুরো আশ্রয়ন প্রকল্প এলাকায় বিস্তৃতি করার পরিকল্পনার কথা জানান ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দ।  


এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহামুদ লুকেন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।#

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৯৫৭ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৯৫৭ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে