দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর এলাকার মাদক স্পট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর এলাকার মাদক স্পট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 


আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করছে এবং মাদক সেবীরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে আসর বসিয়ে মাদক সেবন করছে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক ক্রয়-বিক্রয় সহ সেবনের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের নিকট হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


০৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাধীন নুনগোলা (কেডিসি পাড়া) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ আসাদুল ইসলাম (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মোছাঃ মাজিনুর বেগম, সাং-মাখতাপুর, ২। মোঃ মিঠুন আলী (৩০), পিতা-মোঃ আয়নাল হক, মাতা-মোছাঃ মিনু আরা খাতুন, সাং-দশিমনি কাঠাল, ৩। নুর মোহাম্মদ (১৯), পিতা-মোঃ রবিউল ইসলাম, মাতা-নুর নাহার বেগম, সাং-প্রসাদপুর, ৪। মোঃ আক্তারুল ইসলাম (৩০), পিতা-মৃত সাইফুদ্দিন, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-সন্তোষপুর বাঙ্গাবাড়ী, ৫। মোঃ মাসুদ রানা(২৭), পিতা-মৃত জজিম, মাতা-মৃত ফিকি বেগম, সাং-বাঙ্গাবাড়ী, সর্ব থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’দের ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি সহ র‌্যাব কর্তৃক হাতেনাতে গ্রেফতার হয়। 

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে