দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আহত বন্ধুকে দেখতে ঢাকা থেকে রাজশাহী গিয়ে যুবক খুন।

রাজশাহীর বাগমারা উপজেলায় হামলায় আহত বন্ধুকে দেখতে এসে খুন হয়েছেন এক যুবক। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগমারার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রামে কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

নিহত যুবকের নাম মো. সোহাগ (২৬)। যশোরের মনিরামপুরে শরিফ উদ্দিনের ছেলে তিনি। সোহাগ ঢাকায় থাকতেন। জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার মালিবাগে একটি কোম্পানিতে চাকরির সুবাদে বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে মনাহার ইসলাম (২৬) আর সোহাগের বন্ধুত্ব হয়। পরে দুজনেই চাকরি ছেড়ে দিলেও তাঁদের বন্ধুত্ব থেকে যায়। 

আজ শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিছু লোক মনাহারকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে সোহাগ তাঁর দুই বন্ধুকে নিয়ে আহত মনাহারকে দেখতে বাগমারা আসেন। বহিরাগত যুবকদের আসতে দেখে সকালে মনাহারকে যারা পেটান, তাঁরা এই তিনজনের ওপরেও হামলা করেন। এ সময় দুজন পালিয়ে গেলেও সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে হামলাকারীরা মনাহার ও তাঁর চাচার বাড়ি ভাঙচুর করেন। 

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম শনিবার বিকেলে জানান, ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত সোহাগের বাবা ও ভাই এসেছেন। তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে