দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি, ২০২৪) বিকেলে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগকে হারিয়ে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর ফাইনাল ম্যাচে ছাত্রদের মাঝে অনুষ্ঠিত খেলায় গণিত বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মার্কেটিং বিভাগ। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। তিনি শিক্ষার্থীদের মানবিক বিকাশে পড়ালেখার পাশাপাশি এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান। 


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, পড়ালেখা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রক্টর মোঃ শরিফুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকা, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মোঃ শাহীনুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে