দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহী বাগমারায় স্বামীর হাতে স্ত্রী খুন।

রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম ঝরনা আক্তার লিপি (২২)। তিনি উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে রুবেল হোসেনের স্ত্রী।
রোববার (২৮ জানুয়ারী) গভীর রাতে স্বামী রুবেল হোসেন স্ত্রী ঝরনা আক্তার লিপিকে লোহার শাবল দিয়ে খুচিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সোমবার সকালে রাজশাহীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এরশাদ আলী ঘটনারস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় থানার মামলার প্রস্তÍুতি চলছে বলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানিয়েছেন।
বাগমারা থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত বছর পূর্বে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বজরুখকৌড় গ্রামের আলীমুদ্দিনের কন্যার সাথে বাগমারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে রুবেল হোসেনের (২৮) সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পরে তাদের ঘরে একটি ফুটফুটে সন্তান আসে। বেশ কিছুদিন পূর্ব থেকে রুবেল হোসেন তার স্ত্রী ঝরনা আক্তার লিপিকে নানা ওজুহাতে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত দুই সপ্তাহ পূর্বে ঝরনা আক্তার লিপি তার বাবার বাড়ি বজরুখকৌড় গ্রামে চলে যান। পরে স্বামীসহ তার প্রতিবেশীরা আর নির্যাতন করবেনা মর্মে প্রতিশ্রæতি দিয়ে আবারো স্বামীর বাড়িতে নিয়ে আসেন।
রোববার গভীর রাতে স্বামী রুবেল হোসেন স্ত্রী ঝরনা আক্তার লিপিকে লোহার শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুচিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে স্ত্রী ঝরনার চিৎকারে প্রতিবেশী এগিয়ে আসলে রুবেল হোসেন পালিয়ে যান।
স্থানীয় লোকজন ঝরনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রæত হাসপাতালে ছুটে যান এবং নিহত ঝরনা আক্তার লিপির লাশটি উদ্ধার করে সুরুত রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ওই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে বাগমারা থানার পুলিশ জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন
Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে