দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আবারও নৌকায় ভোট দিয়ে আ. লীগকে শক্তিশালী করুন: শেখ হাসিনা

আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষই আমার পরিবার। এ বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়েছেন। আমিও আপনাদের পাশে আছি, আপনাদের সেবা করে যাব।

আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকা মার্কার সরকারের আমলে মানুষের শান্তি থাকে, ঘরে খাবার থাকে, জীবনের নিরাপত্তা থাকে, শিক্ষার আলো পায়, চিকিৎসা পায়, সুন্দর জীবন পায়।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশকে যেন স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারি। আমাদের ছাত্র-ছাত্রী, যুবক তারা স্মার্ট দক্ষ জনশক্তি হবে, আমরা তাদের ভবিষ্যতের জন্য তৈরি করব। ২০৪১ সালের বাংলাদেশকে স্মার্ট সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলব। সে কারণে আপনাদের কাছে নৌকায় ভোট চাই।  

এ সময় শেখ হাসিনা এ আসনে নৌকার প্রার্থী রাশেক রহমানকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট চান।  

মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।  

এর আগে শেখ হাসিনা রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।  

মঙ্গলবার বেলা ১১টার দিকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।  

সৈয়দপুর থেকে সড়কপথে প্রথমে রংপুরের তারাগঞ্জ যান প্রধানমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত জনসভায় যোগদান শেষে মিঠাপুকুর আসেন।

এখানে স্বামীর গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যান শেখ হাসিনা।

ফতেহপুরে স্বামীর কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি।

সবশেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।  

প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে গোটা জেলায় সাজ সাজ রব। উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। নিরাপত্তা জোরদারসহ সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ-প্রশাসন।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে