দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীতে ৯৯ কেজি গাঁজা উদ্ধার।

অভিনব কায়দায় দোকানের ভিতর লুকানো অবস্থায় ৯৯ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী দোকানদার গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিএসসি টিম। 


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।


১। ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় সন্ধ্যা-১৮.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজ-৯৯ কেজি, মোবাইল-০২টি, সীম-০২ টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ রিয়াদ ইসলাম @ ডন (৩০), পিতা-মোঃ রুস্তম আলী, সাং-রাণীনগর হাদির মোড় (খাদেমুল স্কুলের পার্শ্বে), থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর’কে আটক করে। 


২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া সাকিনস্থ মহিলা পলিটেকনিক কলেজের সামনে মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ ইসলাম @ ডন (৩০), পিতা-মোঃ রুস্তম আলী তার নিজস্ব ওয়ার্কশপের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র‌্যাবের টিম উক্ত ঘটনাস্থল ওয়ার্কশপের দোকানের সামনে পৌঁছে দোকান ঘেরাও কালে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। 


৩। আটককৃত ব্যক্তি পেশায় একজন ওয়ার্কশপ এর মিস্ত্রী এবং উক্ত ওয়ার্কশপটি তার নিজ মালিকানাধীন। সে  ট্রাক, বাস ও অন্যান্য পরিবহণ ক্রুটি দেখা দিলে সে ঠিক করে দেয়। যার প্রেক্ষিতে বিভিন্ন চালকের সাথে তার সু-সম্পর্ক তৈরী হয় এবং তার ঐসব পরিচিত লোকজনদের মাধ্যমে ট্রাক, বাস ও অন্যান্য পরিবহণের মাধ্যমে কুমিল্লার অজ্ঞাত স্থান হতে অবৈধ গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রাজশাহী মহানগরসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। ইতিপূর্বে আরো কয়েকবার সে উক্ত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছে।


উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৯৫৭ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে