নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘা পৌর নির্বাচনে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী

            

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু। উপজেলা নির্বাচন অফিস বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী (জগ) পেয়েছেন ১২ হাজার ৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট। ৫ হাজার ৮৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হলেন আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী বাঘা পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৪৮৫, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন (কম্পিউটার) পেয়েছেন ১ হাজার ৯৮৩ এবং  ইসরাফিল বিশ্বাস (মোবাইল ফোন) পেয়েছেন ৪২২ ভোট।

১১টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মোট ভোটার ৩১ হাজার ৬৬৯। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ এবং নারী ১৫ হাজার ৮৫৭ জন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মুজিবুল আলম বেসরকারীভাবে নির্বাচনের ফলাফলের বিষয়ে নিশ্চিত করে বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। 


Tag
আরও খবর