নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘায় পৃথকভাবে আ.লীগ ও বিএনপির দুই নেতাকে বহিস্কার


রাজশাহীর বাঘায় পৃথকভাবে আ.লীগ ও বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। আ.লীগ ও বিএনপির দুই নেতা দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে আগামী ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এই অভিযোগে তাদের দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

জানা যায়, ২১ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত দলীয় প্যাডে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচন থেকে দুরে রয়েছে। এ সময় বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন দলীয় সিন্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হলে কেন্দ্রীয়ভাবে তাকে বহিস্কার করেছেন। 

অপর দিকে রাজশাহী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা এক যুক্ত বিবৃতিতে জেলা কমিটির সদস্য আক্কাছ আলী দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্থানীয় সরকার নির্বাচন জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিন্ধান্ত অমান্য করে আ.লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক সকল পদ থেকে বহিস্কার করার সিন্ধান্ত হয়েছে। এছাড়া তার সাথে কেউ জড়িত থাকলে তাকেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার স্বাক্ষরিত দলীয় প্যাডে ২১ ডিসেম্বর এ বিষয়ে অবগত করেন।

এ বিষয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা প্রতিকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও দলের গঠনতন্ত্র অমান্য করায় আক্কাছ আলীকে আ.লীগের সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়ার জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ প্রেরণ করা হয়েছে। তবে স্থানীয়ভাবে তাকে বহিস্কার করা হয়েছে। #

 


Tag
আরও খবর