নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘায় বিএনপির ৩ নেতা গ্রেফতার


রাজশাহীর বাঘায় নাশকতার মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে বাঘা পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 
গ্রেফতারকৃতরা হলেন-বাঘা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মখলেচুর রহমান মকুল, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফি, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ হোসেন।
এদিকে বাঘা পৌর বিএনপির সভাপতি কে ২৯ ডিসেম্বর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, গত ১৯ নভেম্বর রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে নাশকতা করার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল ও ককটেল ছুড়ে। তাদের পাল্টা ধাওয়া দিলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ওই সময় ৪টি তাজা ককটেল, শতাধিক বাঁশের ও কাঠের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দোস্তুল হোসেনকে প্রধান আসামী করে বাঘা থানার এসআই শাহরিয়ার নাসিম বাদী হয়ে ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। এই মামলার আসামী ছিল গ্রেফতারকৃতরা। #
Tag
আরও খবর