নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহীর বাঘায় বিএনপির র‍্যালী ও আলোচনা সভা

রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বাঘা শাহ্দৌলা ডিগ্রী কলেজে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। আলোচনা সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা বর্ণাঢ্য র‍্যালী বের করে। 

আলোচনা সভায় বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফির সঞ্চালনাপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। 

এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বাঘা উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মলিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তুজাম্মেল হক,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ। 


Tag
আরও খবর