নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অপারেশন থিয়েটার চালু হলো ২৯ বছর পর

২৯ বছর পর চালু করা হয়েছে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ।  গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের প্রসূতি মা মনিরা বেগমের সিজারের মাধ্যমে  বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় এই অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করা হয়।

 জানা গেছে,  ১৯৯৩ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি অপারেশন থিয়েটারসহ স্থাপন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির প্রচেষ্টায় ২০০৮ সালে  ৫০ শয্যায় উন্নীত করে দ্বিতীয় তলায়  আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হয়। আধুনিক মানের দুটি অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি থাকলেও লোকবলের অভাবে অস্ত্রোপচার হচ্ছিল না। সামান্য অপারেশনের জন্য যেতে হতো রোগীদের জেলা সদরে বা প্রাইভেট ক্লিনিকে।

এ বিষয়ে প্রসূতির স্বামী কবির হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ২৯ বছর পর এই প্রথম আমার স্ত্রীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করে স্ত্রী ছেলে সন্তান প্রসবের মাধ্যমে চালু করায় খুব খুশি। তবে দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকায় প্রসূতি মায়েরা সুবিধা থেকে বঞ্চিত ছিল বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাকেশ পাণ্ডে, গাইনোকোলজিস্ট ডা. ফারহানা আকতার, অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট ডা. এহসান আলী, শিশু কনসালটেন্ট ডা. আসাদুল ইসলাম, ডা. মল্লিকা সরকার, অপারেশন থিয়েটার ইনচার্জ ফাতেমা খাতুন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, অস্ত্রোপচারের পর নবজাতক ও তার মা সুস্থ আছেন। অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার হাজার হাজার প্রসূতি মায়েরা বিনা মূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন। এতে প্রসূতি মায়েদের প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা দেওয়া হবে।

Tag
আরও খবর