নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘায় মাঠ দিবস সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় মালচিং পদ্ধতিতে   সবজি চাষাবাদ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার আমোদপুর গ্রামে বাঘা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

বিকেল ৪ টায় বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমোদপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহীর বোয়ালিয়া  উপজেলা কৃষি অফিসার মো: কামরুল ইসলাম। তিনি  উপস্তিত শতাধিক কৃষকের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন কৃষিতে স্বয়ংসম্পন্ন। আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কৃষি ক্ষেত্রে নানা ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করছি। এর মধ্যে  মালচিং পদ্ধতি অন্যতম। এই পদ্ধতিতে শীতের সবজি পাওয়া যাবে গরমে । 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চাওয়া, কারো বাড়ির পার্শ্বে যেনো একখন্ড জমিও অনাবাদি না থাকে। আমারা এই লক্ষ উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এক সময় যেসব ফল বিদেশে পাওয়া যেতো, এখন আমরা সেগুলো দেশেই উদপাদন করার চেষ্টা করছি। বিশেষ করে ক্যাপসিক্যাপ মরিচ, ড্রাগন ফল, রকমেলা ফল,সবুজ রঙ্রে কমলা, চিয়াসিড এবং বিনাধান ২৫ এর কথাও উল্লেখ করেন তিনি। 

এ সভায়, আমোদপুর গ্রামের লিড ফার্মার শিক্ষক আশরাফুল আলম বলেন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়  তিনি তাঁর জমিতে কিভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ শুরু করছেন এবং কতটা লাভবান হচ্ছেন সে সম্পর্কে  এলাকার কৃষকদের মাঝে বিস্তারিত  আলোকপাত করে সকলকে উদ্বুদ্ধ করেন।  তাঁর বক্তব্য শুনে অনেকেই এ প্রকল্পের আওতায় কাজ করার ইচ্ছে প্রশোন করেন।  

সভায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজিব আহাম্মেদ, আব্দুল মোতাল্লেব,রবিউল ইসলাম, সোহেল রানা ও আমোদপুর গ্রামের বেশ কিছু নারী-সহ প্রায় শতাধিক কৃষক। #


Tag
আরও খবর