নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির বেউলায় সর্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী মন্দির উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিপক্ষের বাঁধার অভিযোগ

আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলায় সর্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী মন্দির (মায়ের বাড়ী) উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিপক্ষের বাঁধার অভিযোগ পাওয়া গেছে। মন্দির কমিটির সভাপতি সুকন্ঠ রাহা জানান, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য কার্তিক মুখার্জীর ছেলে সুমন মুখার্জী ও রিপন মুখার্জী বহুদিন ধরে মন্দিরের উন্নয়নমূলক কাজে বাঁধা সৃষ্টি করে আসছে। পুকুর লিজ দেয়া, গাছ কাটা, মন্দিরের পাচিল দেয়াসহ সকল কার্যক্রমে ওই পরিবারটি দীর্ঘদিন ক্ষতি করার চেষ্টা করছে। এরই প্রতিবাদে শনিবার বিকালে মন্দিরের ৩১ সদস্যসহ এলাকার বহু ভক্ত মন্দিরে জমায়েত হয়ে জানান, বেউলা সর্বজনীন শ্যামাকালী মন্দিরটি ১২০৯ সালে স্থাপিত। ৭/৮ গ্রামের হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ এখানে পূজা অর্চনা করে থাকে। এই মন্দিরের মায়ের নামে জায়গা ছিল প্রায় ২১ একর। বহুদিন ধরে অমুল্ল কৃষ্ণ হালদারের ওয়ারেশগন মন্দির দেখাশোনা করতেন। তার ওয়ারেশ কার্তিক মুখার্জী পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করতেন। তাদের পরিবার ৬২ বিঘা জমির মধ্যে হতে একে একে বিক্রি করতে করতে আর বাকী রয়েছে ১ একর ২৭ শতক জমি। এছাড়া পরবর্তীতে ১ একর ২৭ শতক জমির মধ্যে পুকুরটি বিক্রি করতে গেলে এলাকাবাসি বাঁধা দেয়। এরপর মন্দিরের আলাদা কমিটি গঠন করে দায়িত্বভার নেয়া হয়। কিন্তু, কার্তিক মুখার্জী পুত্র সুমন মুখার্জী ও রিপন মুখার্জী ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য মন্দিরের কার্যক্রমে প্রায় বিভিন্নভাবে বাঁধা দিয়ে আসছে। কিছুদিন আগে মন্দিরের জায়গায় একটি মরা গাছ ভেঙে পড়লে মন্দির কমিটি গাছটি বিক্রি করে বাউন্ডারির পাচিল করার উদ্যেগ নিলে তারা দুইভাই উপস্থিত হয়ে বাঁধা দেয় ও বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ৭/৮ গ্রামের হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। #

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে