নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে মুস্তাকিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে মুস্তাকিম কারিগরের লাশ কবর থেকে উত্তোলন পূর্বক ময়নাতদন্তের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে আশাশুনির চাম্পাফুল স্কুল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গোদাড়া গ্রামের এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে দীর্ঘ মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল, নানা ইব্রাহিম খলিল, প্রতিবেশী আব্দুল আলিম প্রমুখ। বক্তাগণ বলেন, মুস্তাকিম কারিগর একজন মেধাবী কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিলো। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। থানা পুলিশকে না জানিয়ে মুস্তাকিমের লাশ তড়িঘড়ি করে তার পিতা রাজ্জাক কারিগর ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াই দাফন করেছেন।
এনিয়ে স্থানীয় একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও মুস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনের কোন সমাধান করতে পারেনি থানা পুলিশ। নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে নিহত মুস্তাকিমের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে আসামী করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ০৮ (আশাঃ) এ একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্র ধরে বক্তাগণ বলেন, গোদাড়া গ্রামের মেরাজ আলী কারিগরের ছেলে আলকেছুর রহমান ইতিপূর্বে নিহত মুস্তাকিম কারিগরের মাতা ময়না খাতুনকে হত্যা করতে, আলকেছুর রহমান, মুস্তাকিমের পিতা আব্দুর রাজ্জাক কারিগরকে সহায়তা করেন। সেই থেকে রাজ্জাক কারিগরের পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে মিশে চলে আলকেছুর রহমান। পরে রাজ্জাক কারিগরের ২য় স্ত্রী পারুলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান তিনি। যা মুস্তাকিম কারিগর দেখে ফেলে। এরপর থেকে শুরু হয় মুস্তাকিম কারিগরকে হত্যার পরিকল্পনা। মুস্তাকিম তার নিজের জীবনের শঙ্কার বিষয়টি বুঝতে পারে। বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালেও শেষ রক্ষা হয়নি। বক্তাগণ, নিহত মুস্তাকিম কারিগরের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর দাবী জানান। একই সাথে এ হত্যা কান্ডের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে