নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনি উপজেলা কৃ্ষি অফিসারকে শ্রেষ্ঠ অফিসারের সংবর্দ্ধনা

আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামকে শ্রেষ্ঠ উপজেলা কৃষি অফিসার হিসাবে সম্মাননা স্মারক পেয়েছেন। বুধবার   অতিরিক্ত পরিচালকের কার্যালয় খুলনা অঞ্চল, খুলনায় তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।খুলনা অঞ্চলের  ৩০ টি উপজেলার মধ্যে থেকে ৪ জন উপজেলা কৃষি অফিসারকে শ্রেষ্ঠ উপজেলা কৃষি অফিসার হিসাবে নির্বাচিত করা হয়। ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাছাইকৃত ৪ জন কৃষি অফিসার ও ৪ জন কৃষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আশাশুনি উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম আশাশুনির বিভিন্ন মৎস্য ঘেরের সরু আইলে (যেখানে দীর্ঘদিন যাবৎ কোন ফসল হয়নি) অফ সিজনে তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে ব্যাপক চাষাবাদের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন। যা এলাকা উপযোগি ফসল হিসাবে সুপরিচিতি পেয়েছে। এখানে উৎপাদিত তরমুজ অন্য এলাকার তরমুজের তুলনায় সুমিষ্ট। এ তরমুজকে আলাদা ভাবে পরিচিত করতে "আশাশুনির তরমুজ" হিসাবে"ব্রান্ডিং" করা হয়েছে এবং যা দেশের বিভিন্ন স্থানে আশাশুনির কৃষিকে পরিচিত করে দিয়েছে। এছাড়া উপজেলার অধিকাংশ নিচু জমি যেখানে শুধুমাত্র আমন ফসল ছাড়া অন্য কোন ফসল আবাদ হতো না। সেখানে প্রকল্পের সর্জন (বেডনালা) প্রযুক্তিতে বছরব্যাপী সবজি ও ফল আবাদ এবং মাছ চাষের উদ্যোগ গ্রহণ করে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছেন তিনি। তাঁর নিরলস কর্ম প্রচেষ্টা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও আন্তরিকতা আশাশুনির কৃষিকে ক্রমাগত বদলে দিচ্ছে। তাঁর এহেন সফল কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপজেলা কৃষি অফিসার হিসাবে এস এম এনামুল ইসলামকে শ্রেষ্ঠ উপজেলা কৃষি অফিসার হিসাবে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করা হয়েছে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প থেকে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুল হক পাটওয়ারী তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে আশাশুনির শ্রেষ্ঠ কৃষক হিসাবে বুধহাটা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমানকেও সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তার এই সফলতার জন্য উপজেলায় কর্মরত এসএপিপিও ও উপ সহকারী কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
ক্যাপশান ঃ আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র গ্রহণ করছেন কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে