নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে পুকুর পাড় হতে শামীমের মরদেহ উদ্ধার


জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরপাড় থেকে শামীম হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাঝগ্রামের দিঘলীর বিল পুকুর পার থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহত শামীম হোসেন আক্কেলপুর পৌরসভার শান্তা গুরকি গ্রামের মৃত মালেক সাখিদারের ছেলে। 


শামীম পৌর যুবদলের সাবেক সহ সহভাপতি পদে ছিলেন। তিনি স্থানীয় নিলাভ হোসেনের পুকুর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামীম হোসেন দীর্ঘদিন ধরে নিলাভ হোসেনের পুকুর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার রাত পৌনে দশটার দিকে পুকুরের মালিক নিলাভ হোসেন ওই পুকুর দেখতে গিয়ে দেখেন শামীমের মরদেহ। এরপর তিনি পুলিশ ও স্থানীয় লোকজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হোসেন গবু বলেন নিহত শামীমের কোন শক্রুছিল না। ঠিক কি কারনে সে মারা গেল সেটি নিয়ে সন্দেহ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


নিহত শামীমের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী আগে থেকেই নেশা করতেন। তিনি কি কারনে মারা গেছেন সেটি আমি বলতে পারব না।


আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের লোকজন জানিয়েছেন তিনি প্রতিনিয়ত মাদক সেবন করছিলেন। ময়নাতদন্তের রির্পোট এলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বলে তিনি জানান।

আরও খবর