নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে ঔষধের দোকানে অভিযান, ব্যবসায়ীদের জরিমানা


জয়পুরহাটের আক্কেলপুরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে পৃথক দুই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়েছে।


মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ উত্তির্ণ ও রেজিষ্ট্রেশন বিহিন ঔষধ বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কলেজ বাজারের তাহেরা ফার্মেসী’র মালিক রোস্তম আলীকে ৬ হাজার টাকা এবং হাসপাতাল গেট সংলগ্ন নিউ হালিমা ফার্মেসী’র মালিক শফিকুল ইসলামের দোকানে মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ রাখার দায়ে ৪ হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর জয়পুরহাটের ড্রাগ সুপার মোকছেদুল আমিন। এসময় ওই দোকানগুলো থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করে ভ্রাম্যমান আদালত।




উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার বলেন, তারা দির্ঘদিন থেকে মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ নিয়ম বহির্ভূতভাবে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। ঔষধগুলো জব্দ করে তাদের কঠোরভাবে সর্তক করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আরও খবর