আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আক্কেলপুর কয়েলের আগুনে প্রতিবন্ধী কৃষক সর্বশান্ত


জয়পুরহাটের আক্কেলপুরে আফজাল হোসেন নামের এক কৃষকের গোয়ালে অগ্নিকান্ডে একটি গাভী, একটি বাছুর এবং সাতটি ছাগল পুড়ে মারা গেছে। ঘটনাটি উপজেলার সোনামুখি ইউনিয়নের হলহলিয়া গ্রামে ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন কৃষক আফজাল হোসেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কৃষক আফজাল হোসেন তার গরু-ছাগল গোয়ালে রেখে মশা তাড়ানোর কয়েলে জালিয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। পরে আনুমানিক রাত ১ টায় জ¦লন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এসময় গোয়ালে থাকা একটি গাভী, একটি বাছুর এবং ৭ টি ছাগল তাৎক্ষনিক আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় গ্রামবাসী চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তবে এবিষয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি।

কৃষক আফজাল হোসেন বলেন, ‘আমি একজন শারীরিক প্রতিবন্ধি মানুষ। গোয়ালে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে শুয়ে পরি। রাতে প্রতিবেশীরা ডাকাডাকি করার পর জানতে পারি  আমার গোয়াল ঘরে আগুন লেগেছে। প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও গরু, ছাগল গুলোকে বাঁচাতে পারিনি। এ ঘটনায় আমার সব শেষ, এখন আমি নিঃস্ব’।

ফায়ার সার্ভিসের লিডার আমির আলী বলেন, ‘উপজেলার হলহলিয়া গ্রামে অগ্নিকান্ডের কোন খবর আমরা পাইনি। এবিষয়ে আমাদের কেউ জানায়নি। খবর পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া যেত’।

আরও খবর