আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

চার বছর পর আদালতের রায় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব নিলেন আব্দুস সবুর

দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ের ভিত্তিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন আব্দুস সবুর পিন্টু। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে এক ভোটে বিজয়ী ঘোষণা করেন। তবে ফলাফল নিয়ে আপত্তি তুলে আব্দুস সবুর পিন্টু ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেন। পাঁচ দফা পুনর্গণনার পরও তাঁকে এক ভোটে পরাজিত দেখানো হয়। এরপর ২০২১ সালের ১৫ ডিসেম্বর তিনি জয়পুরহাট জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৫ অক্টোবর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ভোট পুনর্গণনার আদেশ দেন। আদালতে প্রকাশ্যে পুনর্গণনায় তালা প্রতীকে আব্দুস সবুর পিন্টু পান ১ হাজার ১১৪ ভোট এবং ফুটবল প্রতীকে মারুফ হাসান রনি পান ১ হাজার ১১১ ভোট। এতে তিন ভোটের ব্যবধানে আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ করানো হয়। এ সময় তিলকপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর আব্দুস সবুর পিন্টু বলেন, “২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে এক ভোটে পরাজিত দেখানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, আদালতের রায় কার্যকর হওয়ায় এখন তিনি এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিলকপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে আব্দুস সবুর পিন্টুকে শপথ করানো হয়েছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
Tag
আরও খবর