আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ ঠিকাদারবৃন্দ ও আক্কেলপুরবাসী। সোমবার (আজ) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন আক্কেলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুর রহমান পল্টু, বিএনপি নেতা এম কেরামত আলী, মামুনুর রহমান সহ প্রমুখ বক্তারা অভিযোগ করেন, ডা. আবু শফি মাহমুদ এর আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলি হয়ে আক্কেলপুরে আসেন। এখানে যোগদানের পর তিনি ওষুধ, পথ্যসহ বিভিন্ন সরবরাহ কার্যক্রম নিজ এলাকা রংপুরের এক ব্যক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে আসছেন। এতে স্থানীয় ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা আরও বলেন, সরবরাহকৃত সামগ্রী নিম্নমানের হওয়ায় রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। নিজেই রক্ষক, নিজেই ভক্ষক-এমন মন্তব্য করে বক্তারা অবিলম্বে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির ছয় দফা অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানোর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাতের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, অভিযোগের কপি গ্রহণ করেছি। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ মুঠোফোনে বলেন, ঠিকাদার এম কেরামত আলীকে কাজ না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানববন্ধন করেছেন এবং আমাকে হেয় করার চেষ্টা করছেন। অভিযোগগুলো সঠিক নয়।
Tag
আরও খবর