নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আক্কেলপুরে আলোচনা সভা ও মানববন্ধন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাপক গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে দূর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত। তিনি বলেন, দুর্নীতি শুধু সমাজকে পঙ্গু করে উন্নয়নের গতি থামিয়ে দেয়। তৃণমূল থেকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পারলেই স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা সম্ভব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম শফিসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শীতল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত করতে হবে। প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান ও দপ্তরে নৈতিক চর্চা বাড়াতে পারলে তবেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে। সভায় শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। আলোচনা পর্ব শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করা হয়।
Tag
আরও খবর