নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এক ভিন্ন উদ্যোগে ঘোড়ার গাড়ি নিয়ে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ভেড়া' ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবিদা খানম বৈশাখী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাবেদ ইকবাল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রটারী রাশেদুল আলম সবুজ, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা সহ প্রমুখ। প্রদর্শনীতে আসা পাখি ও কবুতরপ্রেমী আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা সাবিনা ইয়াসমিন জানান-এ ধরনের আয়োজন খামারিদের গৃহপালিত প্রাণী পালনে আরও উৎসাহিত করবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর